© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

শেয়ার করুন:
হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
হামজা দেওয়ান চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন করে প্রাণের জোয়ার তৈরি হয়েছে। এ জোয়ার ধরে রাখতে নিয়মিত কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মন্ত্রী হওয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সাবেক এ ফুটবলার।

ফুটবলের যে নতুন জোয়ার উঠেছে তা ধরে রাখতে আমিনুল বলেন, ‘ফুটবলে সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরীসহ অন্যান্য খেলোয়াড়দের আগমনে যে প্রাণের সঞ্চার হয়েছে, তা ধরে রাখতে নিয়মিত কার্যক্রম চালানো হবে। এশিয়ান গেমস বা অলিম্পিকে ভালো ফলাফলের জন্য তৃণমূল পর্যায় থেকে সঠিক পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড় তৈরি করা হবে।’

‘ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করছি। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করছি। যারা খেলাধুলা ভালোবাসেন এবং ক্রীড়াঙ্গন বোঝেন, তাদেরকেই বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেয়া হবে। যেকোনো অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কাম্য।’



‘খেলোয়াড়দের পারিবারিক ও আর্থিক দুশ্চিন্তা দূর করে তাদের জন্য সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। যাতে কোনো খেলোয়াড়কে খেলা ছেড়ে দেওয়ার পর হতাশ হতে না হয়, সেই নিশ্চয়তা দিতে চাই। চতুর্থ শ্রেণি থেকে পাঁচটি জনপ্রিয় ইভেন্ট (ক্রিকেট ও ফুটবলসহ) বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।

‘ছোটবেলা থেকে ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ দেখে আসছি তা এখনও অপরিবর্তিত। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামের পরিবেশগত সমস্যার সমাধান করার ব্যবস্থা করব।’

এবি/টিএ

মন্তব্য করুন