© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় দলে নেইমারের ফেরা নিয়ে আনচেলত্তির সতর্কবার্তা

শেয়ার করুন:
জাতীয় দলে নেইমারের ফেরা নিয়ে আনচেলত্তির সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
শুধু মাঠে ফিরলেই হবে না, ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। জাতীয় দলে নেইমারের ফেরা নিয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন হেড কোচ কার্লো আনচেলত্তি। মাঠে উচ্চ গতির ফুটবল খেলার সক্ষমতা থাকলেই নেইমারকে বিবেচনায় করবেন এই মাস্টারমাইন্ড।

২০২৩ সালে ইনজুরির কারণে ক্যারিয়ারের দীর্ঘ প্রায় ১ বছরের কাছাকাছি সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তোসে যোগ দিয়েও স্বস্তিতে থাকতে পারেননি বেশিদিন। ৩২ ম্যাচ ডাগ আউটে বসে কাটিয়েছেন নেইমার। সবশেষ দুই মাসের বেশি সময় পর চোট আর অস্ত্রোপচারের ধাক্কা সামলে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। সে ম্যাচে ৪৫ মিনিট মাঠে ছিলেন তিনি। এরপরও মাঠে নিয়মিত হতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমার মাঠে ফেরার পর নতুন করে আলোচনায় এসেছে তার জাতীয় দলে ফেরার খবর। ফিফা বিশ্বকাপের জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি ব্রাজিল। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছিলো অনিশ্চিয়তা। তবে নেইমারের মাঠে ফেরার পর, তাকে বিশ্বকাপ দলে প্রত্যাশা করছেন ভক্তরা। এমনকি রিও কার্নিভাল উদযাপন অনুষ্ঠানে গিয়েও এ বিষয়ে তোপের মুখে পড়েছেন কার্লো আনচেলত্তি। ভক্তদের কাছ থেকে পেয়েছেন নেইমারকে স্কোয়াডে রাখার অনুরোধ।

তবে নেইমারকে জাতীয় দলে রাখার প্রসঙ্গে আনচেলত্তির বার্তা পরিষ্কার। ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে নেইমারের কেবল সুস্থ থাকলেই হবে না। ম্যাচ উপোযোগী শতভাগ ফিটনেস থাকাকে দিচ্ছেন গুরুত্ব। মাঠে উচ্চ গতির ফুটবল খেলার সক্ষমতা থাকলেও নেইমারকে বিবেচনা করবেন আনচেলত্তি। এর মাধ্যমে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে এক প্রকার চূড়ান্ত সতর্কতা দিয়েছেন ইতালিয়ান কোচ।

তাই বলা যায়, ব্রাজিল দলে অটো চয়েজ হিসেবে নেই নেইমার। বিশ্বকাপের দলে জায়গা করে নিতে মাঠে নিজেকে প্রমাণ দিতে হবে আনচেলত্তির কাছে। অনেকেই বলছেন বর্তমানে ফুটবলের প্রতি নেইমারের যে সংবেদনশীলতা তাতে সন্তুষ্ট হতে পারছেন না কোচ আনচেলত্তি। দলে ভিনিসিউস ও রদ্রিগোর মতো ফুটবলার থাকায় নেইমারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন না এই মাস্টারমাইন্ড।

এমআই/এসএন

মন্তব্য করুন