© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে লেবুর দামে আগুন!

শেয়ার করুন:
রাজধানীতে লেবুর দামে আগুন!

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০১:৩৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে লেবুর দাম। সাইজ ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মাত্র দুই দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যা নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে বর্তমানে একই লেবু কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

বাজারে লেবু কিনতে আসা ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় লেবুর দাম। তাদের দাবি, চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় আড়ত থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তবে সরেজমিনে বাজারে ঘুরে লেবুর দৃশ্যমান কোনো ঘাটতি চোখে পড়েনি।

আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।

এসএন 

মন্তব্য করুন