© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুভাষ ঘাইয়ের মন্তব্যে কেন রাগে ফেটে পড়েছিলেন নীনা গুপ্তা?

শেয়ার করুন:
সুভাষ ঘাইয়ের মন্তব্যে কেন রাগে ফেটে পড়েছিলেন নীনা গুপ্তা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালকের সঙ্গে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনার বিষয়ে। তিনি জানান, সুভাষ ঘাই তাঁকে একটি বিশেষ ধরনের অন্তর্বাস পরতে বলেছিলেন। নির্দেশ ছিল, শুধুমাত্র এই অন্তর্বাস পরলেই নীনা পর্দায় ‘যৌবনসম্পন্না’ মনে হবেন।

এই মন্তব্য নীনার জন্য মোটেই গ্রহণযোগ্য ছিল না। নীনা জানান, “সেই সময়ে খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল, এমন মন্তব্য খুবই আপত্তিকর।” তিনি সেই সময় মনে করেছিলেন, তার ব্যক্তিগত স্বাধীনতা ও আর্থিক চাপের মধ্যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনেত্রী হিসেবে বহু দৃশ্যে অভিনয় করতে হয়। বিশেষ কিছু চরিত্রে শরীর প্রদর্শনের বিষয়ে নীনার অস্বস্তি ছিল।



নীনার বক্তব্য থেকে স্পষ্ট, তখন তিনি পরিচালকের উদ্দেশ্য বুঝতে পারলেও, মন্তব্যের ধরণ এবং নির্দেশের প্রকারের কারণে ক্ষুব্ধ হয়েছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতীয় সমাজ এখনও উদার হয়নি। বিবাহ বা সম্পর্কের প্রসঙ্গে পুরুষরা মহিলাদের মধ্যে কুমারীত্ব খোঁজেন। নীনা উল্লেখ করেন, “আমরা সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করি না, আমরা উদার মানুষ সংখ্যালঘু।”

স্মরণীয়, ‘খলনায়ক’ ছবির উল্লিখিত গান ‘চোলী কে পীছে কেয়া হ্যায়’ তে নীনার উপস্থিতি নজর কেড়েছিল। কিন্তু শুটিংয়ের সময় এই বিতর্কিত নির্দেশনায় অভিনেত্রী এবং পরিচালক সুভাষ ঘাই এর মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ছবি স্পষ্ট হয়ে ওঠে।

পিআর/এসএন


মন্তব্য করুন