© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্সেইর জায়ান্ট ক্লাবের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন আলোনসো!

শেয়ার করুন:
মার্সেইর জায়ান্ট ক্লাবের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন আলোনসো!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
রবার্তো ডি জারবির সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোচ খুঁজছে অলিম্পিক দে মার্সেই। লিগ ওয়ান জায়ান্টদের হটলিস্টে রয়েছেন জাবি আলোনসো। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচের সঙ্গে যোগাযোগ করেছে ক্লাবটি। তবে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের খবর অনুযায়ী, মার্সেইর প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন আলোনসো।

ডি জারবির অধীনে প্রথম মৌসুমে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখিয়েছিল মার্সেই। ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থেকে যাত্রা শেষ করেছিল তারা। তবে ২০২৫-২৬ মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। ফলস্বরূপ আগেভাগেই বিদায় নিতে হয় ইতালিয়ান কোচকে।

মাঠের ফলই নয় শুধু, ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতাও পরিস্থিতি জটিল করেছে। বিশেষ করে ক্রীড়া পরিচালক মেহদি বেনাতিয়ার বিদায় মার্সেইয়ের পরিবেশকে আরও অনিশ্চিত করে তোলে। এমন বাস্তবতায় আলোনসো ক্লাবটিকে ‘অস্থিতিশীল’ মনে করছেন এবং সে কারণেই দায়িত্ব নিতে অনাগ্রহী বলে জানা গেছে।

মার্সেইয়ের কোচ খোঁজ থেমে নেই। সম্ভাব্য তালিকায় আছেন সদ্য স্তাদ রেঁনের দায়িত্ব পালন করা হাবিব বিয়ে। পাশাপাশি আলোচনায় রয়েছেন বর্তমানে সৌদি আরবের আল-ইত্তিহাদ ক্লাবের কোচ সের্জিও কনসেইসাও। সব মিলিয়ে মার্সেইয়ের কোচ পদ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। শেষ পর্যন্ত ক্লাবটির ভবিষ্যৎ কোন পথে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

গতবছরের অক্টোবর থেকে বেকার আলোনসো। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্ক টেকে মাত্র পাঁচ মাস। গত জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের কোচ হন আলোনসো। তবে তাঁর অধীনে দল ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

২০২৫ সালের শেষ দিকে আলোনসোর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হলেও টানা পাঁচ ম্যাচ জিতে তিনি কিছুটা সময় পেয়েছিলেন। তবে সুপার কাপের হারই শেষ পর্যন্ত তাঁর বিদায় নিশ্চিত করে।

তিন বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল আলোনসোর। কিন্তু জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হারসহ একাধিক হতাশাজনক ফল তাঁর অবস্থান দুর্বল করে দেয়।

অক্টোবরে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চোট সমস্যা, বাজে ফর্ম এবং কিছু খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কের অবনতি- শে

এসকে/টিএ

মন্তব্য করুন