© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

শেয়ার করুন:
পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

পোস্টে জামায়াত আমির লেখেন, বছর ঘুরে পবিত্র রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের কুরআন নাজিলের এই পবিত্র মাসটি ইবাদতের সুযোগ করে দিয়েছেন। তিনি মুসলিম উম্মাহকে কুরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার তাগিদ দেন। একইসঙ্গে একটি বরকতময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রমজানের এই পবিত্রতা যেন মানুষের জীবন থেকে সব গ্লানি, পাপাচার ও সীমালঙ্ঘনের মানসিকতা দূর করে দেয়। ইবাদতের পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সামর্থ্যবানদের অনুরোধ জানান তিনি।

সবশেষে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমির ওপর রহমত নাজিল করুন, দেশে শান্তি বজায় রাখুন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর জনপদ গড়ে তোলার তৌফিক দান করুন।’

এমআর/টিএ 

মন্তব্য করুন