© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করে হারল নেদারল্যান্ডস

শেয়ার করুন:
নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করে হারল নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
টানা তিন জয়ে আগেই সুপার এইট নিশ্চিত হওয়ায়, ভারতের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। অন্যদিকে এ ম্যাচের ফলে ভাগ্যের কোনো পরিবর্তন হতো না নেদারল্যান্ডসেরও। তবুও আহমেদাবাদে জমে উঠেছিল শক্তিমত্তায় বিপরীতমুখী দুদলের লড়াই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১৭ রানে হেরেছে নেদারল্যান্ডস। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে থেমেছে ডাচরা।
 
তাতে গ্রুপ পর্বে চার ম্যাচের সব কটি জিতে সুপার এইটে পা রাখছে ভারত। অন্যদিকে মাত্র এক জয় নিয়ে আসর থেকে বিদায় নিচ্ছে নেদারল্যান্ডস।
 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলতে সক্ষম হয় তারা। ৩১ বলে ৬ ছক্কা ও ৪ চারের মারে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন শিবার দুবে। এছাড়া সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪, তিলক বার্মা ২৭ বলে ৩১ ও হার্দিক পান্ডিয়া ২১ বলে ৩০ রান করেন। ডাচদের হয়ে ৫৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন লগান ফন বিক। ১৯ রান খরচায় ২ উইকেট নেন আরিয়ান দত্ত।
 
রান তাড়ায় নেমে এদিন ডাচ ব্যাটাররা শুরুটা ভালো করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন বাস ডি লিড। জ্যাক লিয়ন-ক্যাসেট ২৬, মাইকেল লেভিট ২৪, কলিন অ্যাকারম্যান ২৩, ম্যাক্স ও’দাউদ ২০ রান করেন। শেষদিকে ১২ বলে ২৫ রানে অপরাজিত তাকেন নোয়া ক্রোয়েস। তাতে লক্ষ্যের কাছাকাছি গিয়ে হারে ডাচরা। ভারতের হয়ে ১৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ৩৫ রান খরচায় ২ উইকেট নেন দুবে।
 
এসএস/টিএ

মন্তব্য করুন