© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

শেয়ার করুন:
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৬ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। আর সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যে কোনো সময় সবুজ সংকেত দেবে এমন বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর অনুমতি দেবেন কি না এমন যখন আলোচনা চলছে তখন দখলদার ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়টি সামনে এলো।

হারেৎজ নামে অপর এক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা তেমন ফলপ্রশ্রু না হওয়ায় ইসরায়েলি কর্মকর্তারা তাদের গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়ে চলছে।

সূত্র: আনাদোলু

আরআই/টিকে

মন্তব্য করুন