© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ পাওয়ায় নাফিসের প্রতিক্রিয়া

শেয়ার করুন:
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ পাওয়ায় নাফিসের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী ১২টি দল সরাসরি এবং বাকি ৮ দল বাছাইপর্ব খেলে টিকিট পাবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজন হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশও সরাসরি খেলবে বলে আইসিসি জানিয়েছে।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। যেহেতু বাংলাদেশের, আফগানিস্তানের এবং আয়ারল্যান্ডের ৯ মার্চের আগে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই এই তিন দলের র‍্যাঙ্কিংতে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম অবস্থানে থাকা এই তিন দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেল।



বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল এই খবরে উচ্ছ্বসিত। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেছেন, চলমান বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারলেও ২০২৮ সালে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বড় অর্জন। এটি প্রমাণ করে, চ্যালেঞ্জ আমাদের থামাতে পারবে না, বরং আরও দৃঢ় ও সংগঠিত করবে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও ২ দল ২০২৮ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে। এ হিসেবে এবারের সুপার এইট দলগুলো-ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান- আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। র‍্যাঙ্কিং থেকে সরাসরি সুযোগ পাওয়া তিন দল হলো আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এসকে/এসএন

মন্তব্য করুন