© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খানের পাশে এবার সৌরভ গাঙ্গুলি

শেয়ার করুন:
ইমরান খানের পাশে এবার সৌরভ গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন। সেটা বিশ্বকাপ জয় করে এবং প্রধানমন্ত্রী হয়ে। তাই তার সঠিক চিকিৎসা পাওয়া উচিত। এমনটা মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়করা যে চিঠি দিয়েছেন তাতে সমর্থন জানিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেন সৌরভ।

পাকিস্তান ক্রিকেটে ইমরান খান এক অবিচ্ছেদ্য নাম। যার হাত ধরে দেশটি প্রথমবার স্বাদ পেয়েছে বিশ্বকাপ জয়ের। অক্সফোর্ড গ্রাজুয়েট ইমরান খান তখন ছিলেন ক্রিকেট বিশ্বের আইকন। যার স্টাইল অনুকরণ করতেন তরুণরা।

সময়ের পরিক্রমায় যোগ দিয়েছেন রাজনীতিতে। হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। যে কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে। দীর্ঘ সময় ধরে আছেন কারাগারে। কদিন আগে খবর চাওড় হয়েছিল মারা গেছেন ইমরান খান। তবে মারা না গেলেও, কঠিন শারীরিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক চোখের আলো হারিয়ে ফেলছেন ইমরান খান। যে খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ১৪ অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করার। অধিনায়কের এমনস্থায় অব চরম শত্রুও মুখ বন্ধ করে রাখেননি। ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও একই দাবিতে এগিয়ে এসেছেন।
পাকিস্তানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যার এত বড় অবদান তার কেনো এমন দশা হবে?



সৌরভ বলেন, ‘অধিনায়করা যা করেছেন তা ঠিকই করেছেন। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। তিনি কিংবদন্তি। অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত। রাজনীতি ভিন্ন বিষয়। কিন্তু সুচিকিৎসাতো পাওয়া উচিত। আমি আশা করবো পাকিস্তান সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন।’

পাকিস্তানের ক্রিকেট নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের আর দেখা হবে কিনা সে বিষয়েও কথা বলেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের গৌরবময় অতীত আছে। যেখানে জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইনজামামরা খেলতো। সাময়িক খারাপ সময় যাচ্ছে। তবে তারা ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে আবার দেখা হতে হলে আগে পাকিস্তানকে ভালো খেলতে হবে।’


পরবর্তী ম্যাচগুলোতে পাকিস্তানকে চাপ না নিয়ে নির্ভারভাবে খেলার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক।

টিজে/টিএ 

মন্তব্য করুন