© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, চালকের জরিমানা

শেয়ার করুন:
রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, চালকের জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার বাবা মুর্শিদ জামাই পাগল মাজার রোডে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উচ্চশব্দে হর্ন বাজানোর দায়ে সংশ্লিষ্ট চালকদের ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস/এসএন

মন্তব্য করুন