© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁ জেলা আ.লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান

শেয়ার করুন:
নওগাঁ জেলা আ.লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
নওগাঁয় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে সেখান থেকে সরে যাব তারা।

পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকা গুলো জব্দ করা হয়েছে।

এসএস/এসএন

মন্তব্য করুন