© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিষেক শর্মাকে ছন্দে ফেরার পথ দেখিয়ে দিলেন হরভজন সিং

শেয়ার করুন:
অভিষেক শর্মাকে ছন্দে ফেরার পথ দেখিয়ে দিলেন হরভজন সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। বিশ্বকাপ শুরুর আগেও তার ফর্ম ছিল তুঙ্গে। তবে বিশ্বকাপে হঠাৎ ছন্দহারা ভারতীয় এই ওপেনার। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এবার তাকে ছন্দে ফেরার পথ বাতলে দিলেন সাবেক ক্রিকেটার হরভজন সিং।

মাঝে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন অভিষেক। যে কারণে এক ম্যাচ মিস করেছেন। তবে বাকি ৩ ম্যাচে একাদশে ছিলেন অভিষেক শর্মা। তিন ম্যাচেই মেরেছেন ডাক। ফর্মের তুঙ্গে থাকা অভিষেক শর্মার জন্য এমন একের পর এক ডাক একদমই মানানসই নয়। ভারতের ব্যাটিংও অনেকটা নির্ভরশীল অভিষেকের উপর। যদিও ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই জয় পেয়েছে।

অভিষেকের খারাপ সময়ে সাহস যোগাচ্ছেন অনেকে। এবার তাকে ফর্মে ফেরার পথও দেখিয়ে দিলেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে ফর্মে ফেরার পথ দেখালেন হরভজন।



তিনি বলেন, ‘এরকম কঠিন সময়ের মধ্য দিয়ে কেউ যখন যায়, তখন তার মাথায় অনেক কিছু ঘুরপাক খায়। অভিষেকের জন্য আমার ছোট একটি বার্তা আছে। নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখতে তাকে পরামর্শ দেব। আর এই সময়টাও কেটে যাবে। আমি নিশ্চিত, যেদিন তার ব্যাট কথা বলবে, ভালোভাবেই বলবে। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করছি। আর আশায় আছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (সুপার এইটে) বড় ম্যাচে সে ফর্মে ফিরবে। আপাতত তাকে মিড-উইকেটের দিকে না খেলে সোজা ব্যাটে খেলতে আমি পরামর্শ দেব।’

হরভজন আরও বলেন, ‘একবার যখন সে ১-২ রান পেয়ে যাবে এবং তারপর যখন কিছু শট খেলবে, তখন তার আত্মবিশ্বাস ও ফর্ম ফিরে আসবে। দক্ষিণ আফ্রিকাও শুরুতেই একজন অফ স্পিনার আক্রমণে আনতে পারে। তবে সেটা এমন কোনো ব্যাপার নয়।’

২২ ফেব্রুয়ারি সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত।

এসএস/এসএন

মন্তব্য করুন