আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
আঞ্চলিক স্থিতিশীলতা,ভূ-রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিত সম্পর্ক আরও জোরদার করতে দুইদিনের সফরে বেইজিং যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স। জার্মানের সরকারি একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী সপ্তাহে ফ্রিডরিখ চীন সফরে যাবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি ওই মুখপাত্র জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফ্রিডরিখ মেৎর্সচীনের উদ্দেশ্যে রওনা দিবেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মুখপাত্র আরও বলেন, সফরে চ্যান্সেলর মেৎর্স নিরাপত্তা, ভূ-রাজনীতি, বাণিজ্য এবং মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়াও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে কৌশলগত সম্পর্কের স্থিতিশীল নোঙ্গর হিসেবে দেখতে ফ্রিডরিখ বেইজিংয়ের ফরবিডেন সিটি এবং জার্মান গাড়ি কোম্পানি মার্সিডিজ-বেঞ্জও পরিদর্শন করবেন। এরপর তিনি চীনা রোবোটিক্স ফার্ম ইউনিট্রি এবং জার্মান টারবাইন-নির্মাতা সিমেন্স এনার্জি পরিদর্শন করতে হ্যাংজু যাবেন।
উল্লেখ্য, চীন এবং রাশিয়া ঘনিষ্ঠ অংশীদার। বেইজিং ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান গ্রহণের কথা বললেও, তারা কখনও আক্রমণের নিন্দা করেনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল ডিসেম্বরে বেইজিং সফর করেন। এসময় তিনি চীনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করেন।
এমআর/টিকে