© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন:
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১০ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের নলবিলা অংশে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। 

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মোটরসাইকেলযোগে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন নুরুল হোসেন। তারা মহাসড়কের নলবিলায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি মো. আরিফুল আমির বলেন, নুরুল হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় পৌর এলাকার জমজম হাসপাতাল নেওয়া হলে কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।

তিনি বলেন, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনায় পতিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কেএন/টিএ

মন্তব্য করুন