শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা নিয়ে ববি হাজ্জাজের মন্তব্য
ছবি: সংগৃহীত
১১:৫৮ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই।’
নতুন সরকারের অধীনে শ্রদ্ধা জানানো নিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম, এটা খুবই আনন্দের যে, আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের।’
তিনি আরো বলেন, ‘এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি।’
নিজ নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমার এলাকায় ঢাকা-১৩ তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলব।’
কেএন/টিএ