জনগণের রায় মেনে নিয়ে গণভোটকে বাস্তবায়ন করুন: অধ্যাপক মুজিবুর রহমান
ছবি: সংগৃহীত
০৩:২০ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোটকে মেনে নিতে হবে। নইলে জনগণ সরকারকে মানবে না। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে না ফেলে জনগণের রায় মেনে নিয়ে গণভোটকে বাস্তবায়ন করুন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আইডিইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ভুল ইতিহাস সংশোধন করে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
কেএন/টিএ