মাতৃভাষার মর্যদা রক্ষায় আমরা দায়বদ্ধ: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবার দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মাতৃভাষার সম্মান অটুট রাখা আমাদের দায়িত্ব।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন তারা।
এমআই/টিকে