© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির ৩ নেতার জন্য বড় দুঃসংবাদ

শেয়ার করুন:
বিএনপির ৩ নেতার জন্য বড় দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন-ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।

এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন