© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাষা শিক্ষায় জোর দেব: শিক্ষা প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ভাষা শিক্ষায় জোর দেব: শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।’


ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

তিনি বলেন, ‘আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একইসঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।’ 

টিজে/টিকে 

মন্তব্য করুন