© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি স্পিনার

শেয়ার করুন:
নিজের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি স্পিনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের কারণে বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেতে খুব বেশি একটা সময় লাগেনি পাকিস্তানের উসমান তারিকের। মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে খেলতে আসা এই স্পিনার এখন আলোচনার তুঙ্গে। তবে কেন এমন অ্যাকশনে বোলিং করেন তিনি, সে বিষয়ে এবার নিজেই মুখ খুললেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়াচ্ছেন উসমান তারিক। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৮ উইকেট। বিশ্বকাপে সময়টা যে বেশ ভালোই উপভোগ করছেন, সে কথাও অবশ্য অকপটেই স্বীকার করলেন তারিক।

বৃষ্টির কারণে সুপার এইটে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে ম্যাচের আগে উসমান তারিক বলেন, ‘আমি আশা করিনি যে আমি সব কিংবদন্তি এবং আপনাদের (ধারাভাষ্যকার) থেকে এতটা প্রশংসা পাব। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি এবং সেই সাথে নিজের পারম্যান্সও। আমি সামনের দিকে তাকিয়ে আরও ভালো করার চেষ্টা করছি।’

নিজেকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন তারিক। তিনি বলেন, ‘সত্যি বলতে, ৬ বা ৭ বছর আগে আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম তখনো আমি আজকের মতো এতটা প্রস্তুত ছিলাম না। তো আমি জানতাম না তখন কিভাবে রেসপন্স করব।’



ডেলিভারির আগে কিছুটা থেমে গিয়ে বল করেন তারিক, যে কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা। তবে তিনি শুরু থেকেই এভাবে বল করতেন। তিনি জানান, থেমে গেছেন মনে হলেও পুরোপুরি থেমে যান না।

তারিক বলেন, ‘অ্যাকশনটা যখন আমি টেনিস বলে বোলিং করতাম তখন থেকেই এমন। আপনি স্লো-মোশনে দেখলে টাইমিংটা বুঝবেন, কিন্তু আমি ধীরে মুভ করছি। আমি শুধু চেষ্টা করি আমার বোলিং অ্যাকশনের সময় বাধা দূর করতে। এভাবেই এটা আমার জন্য কাজ করছে।’

টিজে/টিএ  

মন্তব্য করুন