ইংলিশ প্রিমিয়ার লিগ / নিউক্যাসেলকে ২-১ গোলে হারিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
ছবি: সংগৃহীত
০৮:৫০ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
গত সপ্তাহে উলভসের বিপক্ষে আর্সেনালের অপ্রত্যাশিত ড্রয়ের সুযোগ ভালোভাবে কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে গানারদের আরেকটি ধাক্কা দেওয়ার বেশ কাছে তারা। টেবিলের শীর্ষ দুটি দলের মাঝে এখন পয়েন্ট ব্যবধান কেবল দুই।
গতকাল (শনিবার) ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেড ও ম্যানসিটির লড়াইয়ে গোল হয়েছে তিনটি। সবগুলোই প্রথমার্ধে এবং আধঘণ্টার মধ্যে। নিকো ও’রেইলি জোড়া গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। নিউক্যাসেলের বিপক্ষে ঘাম ছুটানো জয় পেল ম্যানচেস্টার ক্লাব। ২-১ গোলে জিতে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৮।

ইতিহাদ স্টেডিয়ামে ২০ বছর বয়সী নিকোর দূরপাল্লার শটে সিটি দাপট দেখিয়ে শুরু করে। ১৪ মিনিটে এগিয়ে গেলেও স্বাগতিকরা ৮ মিনিট লিড ধরে ছিল। লুইস হল সমতা ফেরানোর পাঁচ মিনিট পর নিকোর হেডে আবার এগিয়ে যায় সিটি।
ঘরের মাঠে বৃষ্টিস্নাত দ্বিতীয়ার্ধে সুবিধা নিতে পারেনি ম্যানসিটি। বলের দখল নিয়েও তারা ব্যবধান বাড়াতে ব্যর্থ। ব্যবধান মাত্র এক গোলের থাকলেও পয়েন্ট আদায় করতে পারেনি নিউক্যাসেল।
স্টপেজ টাইমে হার্ভি বার্নেস গোল করার খুব কাছে ছিলেন। জিয়ানলুইজি দোনারুম্মা আঙুলের ছোঁয়ায় তা লক্ষ্যভ্রষ্ট করেন।
এমআর/টিকে