লা লিগা / রাতে ক্যাম্প ন্যু'তে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা
ছবি: সংগৃহীত
১১:২৬ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরতে আজ লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ক্যাম্প ন্যু'তে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় মাঠে গড়াবে খেলাটি।
জিরোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে টানা দুই হারে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে লেভান্তে ম্যাচে পূর্ণ পয়েন্টে চোখ রাখছে হ্যান্সি ফ্লিকের দল।

জয় পেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার হাতছানিও আছে কাতালানদের সামনে। পুরোদমে অনুশীলনে ফিরে বার্সার জন্য স্বস্তির খবর হয়ে এসেছেন মার্কাস র্যাশফুর্ড ও পেদ্রি।
ইনজুরি কাটিয়ে গাভিও দলের সাথে মানিয়ে নেয়ার প্রক্রিয়ায় আছেন। আর কোচ হ্যান্সি ফ্লিকও পূর্ণ আস্থা রাখছেন শিষ্যদের প্রতি।
এমআর/টিকে