© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

শেয়ার করুন:
‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন। দায়িত্ব গ্রহণের আগেও ওই বিষয়ে সরব ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। সেই প্রেক্ষিতে বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের আহবান- আমিনুল প্রতিমন্ত্রী হওয়ার আগে এবং পরের বাস্তবতা যাতে না মেলান।

নাজমুল গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’

বোর্ডের কাজ করার পরিস্থিতি নিয়ে নাজমুল বলেন, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নিয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।’

আদালতে বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট মামলার ব্যাপারে আলোচিত এই পরিচালক বলেছেন, ‘যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।’

টিকে/

মন্তব্য করুন