© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেরিন খান এর মা

শেয়ার করুন:
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেরিন খান এর মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আবারও হাসপাতালে ভর্তি হলেন জেরিন খান এর মা। শনিবার রাতে নিজের সমাজমাধ্যমের পাতায় উদ্বিগ্ন কণ্ঠে অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন অভিনেত্রী। লেখেন, মা ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সবাই যেন তাঁর জন্য প্রার্থনা করেন। সংক্ষিপ্ত সেই বার্তাতেই স্পষ্ট হয়ে ওঠে পরিবারের কঠিন সময়ের ছবি।

দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন জেরিন খানের মা। গত বছরের অক্টোবরেই প্রথমবার বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তবে অসুস্থতার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু লিখেছিলেন, তাঁদের পরিবার এক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, সবার শুভকামনাই পারে সেই অন্ধকার কাটাতে। এবারও একই সুর। মায়ের সুস্থতার প্রার্থনায় ভরসা রাখছেন অভিনেত্রী।



ঘনিষ্ঠ মহলে জানা যায়, বিশেষ কিছু শারীরিক জটিলতার কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। জেরিন খান বরাবরই জানিয়েছেন, মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু রক্তের নয়, গভীর বন্ধনের। কাজের ব্যস্ততা ফেলে বহুবার মায়ের পাশে ছুটে গেছেন তিনি। আগেও লিখেছিলেন, মাকে ছাড়া এক পা চলতে পারেন না, জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, বলিউডে সালমান খান-এর বিপরীতে অভিনয় করেই পরিচিতি পান জ়রীন। তবে রূপালি পর্দার সাফল্যের বাইরে ব্যক্তিগত জীবনে পরিবারই তাঁর সবচেয়ে বড় শক্তি। তাই মায়ের অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগীদের উদ্বেগও বেড়েছে। সকলেই এখন অপেক্ষায়, দ্রুত সুস্থ হয়ে উঠুন জ়রীন খানের মা।

পিআর/টিকে

মন্তব্য করুন