মাধুরীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে লজ্জা পেতেন জ্যাকি!
ছবি: সংগৃহীত
০৫:৪৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মাধুরী দীক্ষিতের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি লজ্জা পেতেন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ।
সম্প্রতি‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শেষ পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন এই দুই তারকা। সেখানেই আড্ডার ফাঁকে মাধুরীর প্রশংসা করতে গিয়ে জ্যাকি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
তিনি বলেন, মাধুরীর সঙ্গে রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি অস্বস্তি ও লজ্জা অনুভব করতেন।
তাঁর ভাষায়, সিনেমা অনেক সময় ব্যক্তিগত আবেগের ওপর নির্ভর করে, আর সেই আবেগ পর্দায় প্রকাশ করা সহজ নয়।

অন্যদিকে মাধুরী স্মৃতিচারণ করে জানান, প্রথমবার জ্যাকির সঙ্গে তাঁর দেখা হয়েছিল কর্মা ছবির সেটে। সে সময় তিনি নতুন ছিলেন এবং জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের উপস্থিতিতে নিজেকে বেশ নার্ভাস মনে হয়েছিল।
জ্যাকি জানান, তিনি প্রথম মাধুরীর কথা শুনেছিলেন কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের কাছ থেকে।
সরোজ খানই পরিচালক সুভাষ ঘাইকে মাধুরী সম্পর্কে বলেছিলেন এবং তাঁর সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
আড্ডার এক পর্যায়ে মজার ছলে জ্যাকি বলেন, মাধুরী তাঁর সঙ্গে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন- স্ত্রী, প্রেমিকা এমনকি শাশুড়ির ভূমিকাতেও!
সবশেষে জ্যাকি স্বীকার করেন, মাধুরীর চোখে চোখ রেখে সংলাপ বলা কিংবা গানে লিপ মেলানো তাঁর জন্য সহজ ছিল না-আর সেই কারণেই রোমান্টিক দৃশ্যে তিনি লজ্জা পেতেন।
এমআই/টিএ