© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব জাতীয় দলে ফিরলে আমাদেরই লাভ : আশরাফুল

শেয়ার করুন:
সাকিব জাতীয় দলে ফিরলে আমাদেরই লাভ : আশরাফুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সাকিব আল হাসান জাতীয় দলে ফিরলে লাভটা হবে দলেরই। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এখন দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন বলেও মনে করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর সাকিব আর দেশে আসতে পারেননি। তবে সম্প্রতি তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নতুন সরকারও সাকিবকে খেলানোর পক্ষে। বিসিবিও সাকিবকে দলে রাখতে চাইছে।

সাকিবের ফেরার বা ফেরানোর প্রক্রিয়া কতদূর, জানতে চাইলে আশরাফুল বলেন, 'আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। আপনাদের মাধ্যমেই যতটুকু শুনতে পারি।'

তবে এ ব্যাপারে আশরাফুল একমত, সাকিবকে এখনও প্রয়োজন বাংলাদেশ দলে। অন্তত ওয়ানডে ফরম্যাট চালিয়ে গেলে সাকিবকে তিনি দেখছে বিশ্বকাপেও।



আশরাফুল বলেন, 'ব্যক্তিগতভাবে মনে করি, ওর যে বয়স, ৩৭ বা ৩৮, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং আমাদের জন্য বেনিফিট হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং-বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে যদি তাকে আমরা পাই।'

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে। জবাবে আশরাফুল জানান, 'এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে তারা যদি বিসিএল সিরিয়াসলি নেয় ভালো খেলে তারা জায়গাগুলো পূরণ করতে পারবে।

যারা খেলছে পারফর্ম করছে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।'

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেবনিকেশ মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল নজর রাখছেন সেদিকেও।

তিনি বলেন, 'আমাদের তিন ফরম্যাটের দুই ফরম্যাটেই ভালো খেলছি। ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি, যেটা আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব- তিন জন বড় খেলোয়াড় মিডল অর্ডারের চলে যাওয়ার পর... যারাই খেলছে পারফর্ম করছে তবে ফলাফল আসছে না। মিরাজ চেষ্টা করছে বিসিএল ভালো করে, পাকিস্তান সিরিজ দিয়ে শুরু... ২০২৭ বিশ্বকাপ খেলতে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। মিরাজ মনোযোগ রাখছে। আমরাও এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি।'

এমআই/টিএ


মন্তব্য করুন