নাকভির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত
১১:২১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। বোর্ড প্রধান পূর্ণ স্বাধীনতা না দেওয়ায় অধিনায়ক ও কোচের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা আউট হওয়ার পর ডাগআউটে বসে হতাশায় বোতল ছুড়ে মারছেন। ঠিক পাশেই ছিলেন প্রধান কোচ মাইক হেসন।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, “যেকোনো দেশ এগোতে চাইলে নেতৃত্বে দৃঢ়তা ও স্বচ্ছতা থাকতে হয়। সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিতে হয়। আমার মনে হয়, পিসিবি প্রধান পুরো স্বাধীনতা দেননি। হেসন দলকে এগিয়ে নিতে চেষ্টা করছেন।’’

তবে কোচ হেসন সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তার ব্যাখ্যা, আগা আউট হওয়ার হতাশায় বোতল ছুড়েছিলেন, কোচের সঙ্গে কোনো বিরোধ ছিল না। তিনি জানান, সে সময় তারা ব্যাটিং পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন এবং বাঁহাতি ব্যাটার মোহাম্মদ নেওয়াজকে প্রস্তুত হতে বলার বিষয়টি আলোচনা হচ্ছিল।
হেসন বলেন, “ঘটনাটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটি খুব সাধারণ একটি আলোচনা ছিল।’’
টিজে/টিএ