আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি
ছবি: সংগৃহীত
১২:৫১ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের একটি গণমাধ্যমকে জাতীয় পার্টি দপ্তর সম্পাদক মাহমুদল আলম সাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বার্তায় জানানো হয়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি।

দেশের সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দকে উক্ত নির্বাচনে অংশ গ্রহণ করতে এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
টিজে/টিএ