এক দিকে অসুস্থ বাবা, অন্যদিকে হাসপাতালে বান্ধবীর মা! কাজে মন বসাতে পারছেন না সালমান
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
এক দিকে হাসপাতালে বাবা, অন্য দিকে প্রিয় মানুষের মায়ের শারীরিক অবনতি দু’দিক সামলে কার্যত মানসিক চাপে বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বাবা সেলিম খান। মাঝেমধ্যেই সেখানে ছুটে যাচ্ছেন সালমান। পরিবারের এই উদ্বেগের মধ্যেই নতুন করে দুশ্চিন্তা বাড়ালেন চর্চিত বান্ধবী জেরিন খান।
শনিবার সমাজমাধ্যমের পাতায় জরীন জানান, তাঁর মা আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত বছরের অক্টোবরে প্রথমবার মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বারবার অসুস্থ হয়ে পড়ছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

এই কঠিন সময়ে সকলের কাছে প্রার্থনা চেয়েছেন জরীন। লিখেছেন, তাঁর পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সবার শুভকামনাই পারে পরিস্থিতি সামাল দিতে। এর আগেও তিনি জানিয়েছিলেন, বিশেষ শারীরিক সমস্যার কারণে তাঁর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। মায়ের দেখভাল করতে গিয়ে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয় তাঁকে। এমনও বলেছেন, মায়ের উপরেই নাকি তাঁর প্রতিটি মুহূর্তের নির্ভরতা, তাঁকে ছাড়া এক পা-ও চলতে পারেন না।
এদিকে সেলিম খানের শারীরিক অবস্থাও চিন্তার কারণ হয়ে উঠেছে। বাবাকে দেখতে শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেও হাসপাতালে ছুটছেন সালমান। কাছের মানুষদের এই পরপর অসুস্থতায় স্বাভাবিকভাবেই কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে অভিনেতার জন্য। পরিবারের এই দুঃসময়ে সালমান আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে তা কোনও নতুন ছবির কারণে নয়, বরং দুই প্রিয় মানুষের সুস্থতার প্রার্থনায়।
পিআর/টিকে