বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা!
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান; এর মধ্যে তাদের বিমানবন্দরে নামার একটি ভিডিও ভাইরালও হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, উদয়পুরের ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেল’-এ এই তারকা জুটির তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ঘনিষ্ঠ প্রায় ৫০ জন অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে মাত্র ১০০ জন অতিথির উপস্থিতিতে এই ব্যক্তিগত অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।
কেএন/টিকে