বাগদান সারলেন ‘ভাগ্যলক্ষ্মী’-খ্যাত স্বাগতা
ছবি: সংগৃহীত
০১:৪১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বসন্তের মরশুমে টলিপাড়ায় বিয়ের সানাই ফের শোনা গেল। ‘ভাগ্যলক্ষ্মী’-খ্যাত অভিনেত্রী স্বাগতা সেন বাগদান সারলেন। সই-সাবুদ ও আংটি বদলের মধ্য দিয়ে নতুন জীবনের পথ শুরু করলেন তিনি।
স্বাগতার পাত্র দেবাশিস ঘোষ পেশায় ব্যবসায়ী। পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান ও আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়। স্বাগতা বেগুনি রঙের সিল্ক শাড়ি এবং সাদা ম্যাচিং ব্লাউজে সাজেন, দেবাশিস বেগুনি পাঞ্জাবি ও সাদা ধুতি পরেছিলেন।

রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে দেবাশিসের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। স্বাগতা ও দেবাশিস দু’জনই পাহাড় থেকে সমুদ্র ভ্রমণ করতে ভালোবাসেন। কাজের ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটানো তাদের নেশার মতো।
‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন স্বাগতা। বাগদানের দিনে সহকর্মী ও অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
পিআর/টিকে