© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উদয়পুর থেকে ৩০ কিমি দূরে বসছে বিজয়-রাশ্মিকার বিয়ের আসর, সেই হোটেলে থাকার খরচ কত?

শেয়ার করুন:
উদয়পুর থেকে ৩০ কিমি দূরে বসছে বিজয়-রাশ্মিকার বিয়ের আসর, সেই হোটেলে থাকার খরচ কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ের খবরে অবশেষে সিলমোহর দিয়েছেন দক্ষিণী তারকাযুগল বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। নিজেদের নতুন জীবনের জন্য তাঁরা বেছে নিয়েছেন নাম ‘বিরোশ’। রবিবার এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজস্থানের উদয়পুরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

খবর অনুযায়ী, শহরের ঐতিহাসিক প্রাসাদে নয়, বরং উদয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ঘেরা এক বিলাসবহুল আবাসনে বসছে বিয়ের আসর। সেই আবাসনের নাম মেমেন্টোস উদয়পুর। শহরের কোলাহল এড়িয়ে প্রকৃতির কোলে চার দিনের জন্য সম্পূর্ণ জায়গাটি ভাড়া নিয়েছেন তারকাদ্বয়। ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে বিয়ের আয়োজন।

এই আবাসনে রয়েছে প্রায় একশোটি ভিলা। তবে অতিথি তালিকা সীমিত। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু মিলিয়ে প্রায় পঞ্চাশ জন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে কড়া। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ইতিমধ্যে বেড়েছে ব্যস্ততা, কারণ হায়দরাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গিয়েছেন দুই তারকা।



এখন প্রশ্ন, এই বিলাসবহুল আবাসনে থাকতে খরচ কত? জানা যাচ্ছে, এখানে প্রতি রাতের ভাড়া শুরু প্রায় ৩৭ হাজার টাকা থেকে, যা বেড়ে ৫৭ হাজার টাকায় পৌঁছাতে পারে। অর্থাৎ চার দিনের আয়োজনে কেবল আবাসন খরচই বিপুল অঙ্ক ছুঁতে পারে।

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা ব্যবহারেও থাকবে নিষেধাজ্ঞা। যদিও প্রীতিভোজের অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দরাবাদে হতে পারে বলে গুঞ্জন, সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যে সমাজমাধ্যমে ঘুরছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ বা স্থান নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিজয় বা রশ্মিকা।

উদয়পুরের নৈসর্গিক পরিবেশে রাজকীয় আয়োজনে এই বিয়ে এখন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে।

এমকে/টিএ

মন্তব্য করুন