© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রজনীকান্তের নতুন ছবিতে নায়িকা কে? জল্পনা তুঙ্গে

শেয়ার করুন:
রজনীকান্তের নতুন ছবিতে নায়িকা কে? জল্পনা তুঙ্গে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে ঘিরে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভক্তমহলে। বহুল প্রতীক্ষিত ছবি ‘থালাইভার ১৭৩’ আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে শুটিং শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। খবরটি সামনে আসতেই উচ্ছ্বাসে ভাসছেন রজনীকান্ত অনুরাগীরা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছবিটির গুরুত্বপূর্ণ দুই নারী চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন পূজা হেগড়ে ও প্রিয়াঙ্কা মোহন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই দুই জনপ্রিয় অভিনেত্রীর নাম জড়াতেই আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তাঁদের পর্দা উপস্থিতি ও বাণিজ্যিক আবেদন ছবিটিকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।



এদিকে ছবির কাহিনি বা অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সবকিছুই আপাতত গোপন রাখা হয়েছে। তবে রজনীকান্তের অপ্রতিদ্বন্দ্বী তারকাখ্যাতির কারণে প্রত্যাশা আকাশছোঁয়া। প্রাক্‌প্রযোজনার কাজ জোরকদমে এগোচ্ছে বলেও জানা গেছে।

এখন ভক্তদের অপেক্ষা কেবল নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার। বিশেষ করে নায়িকাদের চূড়ান্ত নাম এবং শুটিং সূচি নিয়ে নতুন আপডেট কবে আসে, সেদিকেই তাকিয়ে সবাই। সব মিলিয়ে ২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবিতে পরিণত হচ্ছে ‘থালাইভার ১৭৩’।


ইউটি/টিএ

মন্তব্য করুন