বাফটায় বাজিমাত করল লিওনার্দো ডিক্যাপ্রিও'র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
ছবি: সংগৃহীত
০৮:৩২ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে গতকাল পর্দা উঠেছে ৭৯তমব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা)। প্রতি বছরের মতো এবারও নানা জমকালো আয়োজন দেখা যায়। যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় রাতটি সঞ্চালনা কর ‘অ্যালান কামিং’ যিনি পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছেন।
এই অ্যাওয়ার্ডস নাইটে বিশেষ চমক দেখিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও'র অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। যেটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি পুরস্কার জিতেছে। এছাড়াও একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এবং পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ‘শন পেন’।
কারিগরি বিভাগে এগিয়ে ছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমাটি। সবচেয়ে বড় চমক আসে সেরা অভিনেতা বিভাগে। যেখানে ‘রবার্ট আরমায়ো’ রাইজিং স্টার জেতার পর সেরা অভিনেতার পুরস্কারও জিতে নেন। তিনি ‘আই সোয়্যার’ সিনেমাতে একজন টুরেট সিনড্রোম সচেতনতা কর্মীর ভূমিকায় অভিনয় করেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী এবং আবহ সঙ্গীতের জন্য পুরুষ্কার পান উনমি মোসাকু, লুডভিগ গোরানসন। এদিকে, রায়ান কুগলার মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে ইতিহাস গড়েন।
এদিকে, সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় হ্যামনেট আর এর অভিনেত্রী জেসি বাকলি পান সেরা অভিনেত্রীর সম্মান। বিদেশি ভাষার সিনেমা বিভাগে জিতে ইতিহাস গড়ে নরওয়ের সিনেমা ‘ সেন্টিমেন্টাল ভ্যালু’।
অ্যাওয়ার্ডস নাইটের এই দৌড়ে পিছিয়ে নেই বলিউডও। সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম ক্যাটাগরিতে ফারহান আক্তার প্রযোজিত মনিপুরি ভাষার সিনেমা ‘বুং’ সম্মান অর্জন করেন। এছাড়াও বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা যায় যেখানে সে ভারতীয় রীতিতে অনুষ্ঠান সকলকে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে 'কে পপ ডেমন হান্টার্স' এবং ব্রিটিশ গায়িকা জেসি ওয়ার 'দ্যা ওয়ে উই ওয়্যার' সঙ্গীত পরিবেশন করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। মেমরিয়াম পর্বে বলিউড কিংবদন্তী ধর্মেন্দ্রনাথের প্রতিও বিশেষ সম্মাননা দেখানো হয়। সব মিলিয়ে বাফটা ছিল বৈচিত্র্যের এক অনন্য ধারা।
এমকে/টিএ