আবারও অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা!
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম গত বছর মে-জুন মাস থেকে অসুস্থ ছিলেন। তার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। তখন হাসপাতালে ভর্তি হয়ে টেনিস বলের আকারের টিউমার অপসারণ করেছিলেন চিকিৎসকরা।
দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হওয়ার পথে ছিলেন তিনি।
ক্যান্সারের চিকিৎসার সময় মুঠো মুঠো চুল পড়েছিল তার। সন্তান ও সংসারকে নিয়ে ব্যস্ত থাকার কারণে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে করার পর ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দীপিকা।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় চিকিৎসকদের কাছে তিনি বলেছিলেন, ‘আমার কোনো বিষয় নিয়ে আগ্রহ নেই। আমাকে দেখতে খারাপ লাগবে কি না, তাতে কিছু যায়-আসে না! খালি দুবেলা চিনি দিয়ে মিষ্টি চা খাওয়াটা বন্ধ করতে বলবেন না।

’ তবে এই আবদার পুরোপুরি মানা হয়নি।
মাঝে কয়টা মাস সুস্থ ছিলেন দীপিকা। কিন্তু ২০ ফেব্রুয়ারি থেকে ফের পেটে ব্যথা শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এবার অস্ত্রোপচার নয়, নতুনভাবে দেখা সিস্টটি পুড়িয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তাকে কেমোথেরাপিও দিতে হতে পারে, জানিয়েছে অভিনেত্রীর স্বামী।
দীপিকা কক্করের চিকিৎসা চলমান থাকলেও ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন।
এমকে/টিএ