© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিঠাই রানি’র জন্মদিন আজ

শেয়ার করুন:
মিঠাই রানি’র জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার অতি পরিচিত মুখ ও জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। জি বাংলার মিঠাই ধারাবাহিক দিয়ে খ্যাতির শীর্ষে উঠেছিলেন তিনি। এরপরই বড় পর্দায় পা রাখা প্রধান সিনেমা দিয়ে। তারপর কাজ করেন হইচইয়ের কালরাত্রি ওয়েব সিরিজের ২টি সিজনে। ২০০২ সালে জন্ম, ২৪ বছরে পা রাখলেন ‘মিঠাই রানি’।

জন্মদিনের রাতেই পোস্ট আসে সৌমিতৃষার থেকে। হলুদ সালোয়ারে কেক কাটলেন তিনি। সামনে রাখা কেক, নানা ধরনের চকোলেট। একটি কালো ফ্রেমের চশমা, আর গুচ্ছের চকোলেট। একটি লাল গোলাপের তোড়াও পেয়েছেন উপহারে। তবে মাঝের কয়েকটা বছর জন্মদিন বৃন্দাবনে কাটিয়েছেন অভিনেত্রী, তাই একটু হলেও মনখারাপ। সেই রেশই ধরা পড়ল ক্যাপশনে।

সৌমিতৃষা লিখেছেন, ‘সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না...আর মাঝে মাঝে, এটা নিজেই একটা আশীর্বাদ। গীরধর লাল, তোমার কাছে আসতে না পারার ঘটনা আমাকে বিশ্বাস করায় যে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে, এবং কোনওভাবে, সেটা আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবারকে রক্ষা করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ জগন্নাথ।’



মিঠাই দিয়ে পরিচিতি পেলেও, সৌমিতৃষার প্রথম কাজ ছিল ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিক। জয় কালী কলকাতাওয়ালি , অলৌকিক না লৌকিক , কনে বউ, গোপাল ভাঁড়-এর মতো প্রোজেক্টে দেখা মেলে তাঁর। আর তারপরই আসে মিঠাইতে কাজ করার সুযোগ। যা বদলে দেয় ভাগ্য। শুধু দেশে নয়, পড়শি দেশ বাংলাদেশেও ছড়িয়ে আছে সৌমিতৃষার ভক্তরা। যারা নায়িকার নতুন কোনো প্রোজেক্ট আসার কথা থাক, বা শারীরিক অসুস্থতা, নিষ্ঠা ভরে পুজো দেন ঠাকুরের কাছে। এমনকী, বিভিন্ন উপহার নিয়ে পৌঁছে যান অভিনেত্রীর সেটেও।

আজকাল অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও নিয়মিত দেখা মেলে সৌমিতৃষার। তৃণমূল কংগ্রেস দল, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিজের ভালোবাসা জাহির করেছেন একাধিকবার। এমনকী, জানিয়েছেন সুযোগ পেলে ভোটেও দাঁড়াবেন। শাসক দলের যে কোনো অনুষ্ঠানেই মঞ্চে থাকেন তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন