বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত
০২:৪৮ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আসিফ আকবর। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ।
গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আসিফকে দেয়া হয় গেম ডেভলপমেন্টের দায়িত্ব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে।
ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে গত বিসিবি নির্বাচনে পরিচালক পদ পেয়েছেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার। যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে বেশ আলোচিত-সমালোচিত দেশের এই গায়ক। কয়েকদিন আগে এই বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে একটি মন্তব্য করেন আসিফ। দেশের ক্রীড়াঙ্গনে এখনও আসিফের সেই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলমান। তারই মধ্যে পেলেন নতুন দায়িত্ব।
পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সঙ্গে যুক্ত হলো গেম ডেভলপমেন্ট।
টিজে/টিকে