© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঋতুপর্ণাদের চেষ্টায় কোনো ঘাটতি দেখছেন না কোচ বাটলার

শেয়ার করুন:
ঋতুপর্ণাদের চেষ্টায় কোনো ঘাটতি দেখছেন না কোচ বাটলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে। অস্ট্রেলিয়ায় আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণকারী ১১ দেশের র‍্যাংকিং ৭০ এর ঘরে। সেখানে বাংলাদেশই একমাত্র দল, যাদের র‍্যাংকিং ১০০ এর বাইরে (১১২)।

বাংলাদেশ দল গত চার দিন সিডনিতে অনুশীলন করছে। আজ দলের হেড কোচ পিটার বাটলারের ভিডিও বার্তা দিয়েছে। সেখানে তিনি বলেন, 'আমার মনে হয় এটা অনেকটা মানসিকতার সাথে সম্পর্কিত। তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে আমরা বর্তমানে অন্যদের তুলনায় পিছিয়ে আছি এবং আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।'

ঋতুপর্ণারা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছেন অনুশীলনে। তাই শিষ্যদের প্রতি কোচ অত্যন্ত সন্তুষ্ট, 'মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি তাদের প্রচেষ্টায় কোনো ত্রুুটি ধরতে পারছি না; তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিশ্রম করছে তা চমৎকার।' কোচ পিটার বাটলারের চরিত্র বড়ই বিচিত্র। তিনি আজ ভুয়সী প্রশংসা করলেও পরক্ষণে আবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সমালোচনা করলেও অবাক হওয়ার থাকবে না।



আগামীকাল বাংলাদেশ সিডনিতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ঐ ম্যাচটি কোচের কাছে গুরুত্বপূর্ণ, 'আগামীকাল দুই অর্ধে মেয়েদের সবাইকে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ এবং খেলার ধকল সবার মধ্যে ভাগ করে দেবো। আমি কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি- আমরা ৩-৪-৩, ৩-৫-২ নাকি ৪-৪-৩-৩ ফরমেশনে খেলবো, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমার মনে নির্দিষ্ট পরিকল্পনা আছে, তবে আমি পুরো বিষয়টি দু’টি ৪৫ মিনিটের ভাগে দেখতে চাই।'

সিডনির ভ্যালেন্টাইন্স পার্ক মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে কোচ বলেন, 'অনুশীলনের জন্য এটি একটি ভালো পরিবেশ; আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মাঠগুলো অসাধারণ, যদিও এটি সাধারণ মানুষের জন্য কিছুটা উন্মুক্ত।' খাবার নিয়ে ফুটবলাররা তৃপ্ত হওয়ায় খুশি কোচ, 'তারা এখানকার খাবার পছন্দ করছে; খাবারগুলো অ্যাথলেটদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি যে এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দারুণ সুযোগ। আগামীকালের ম্যাচটিকে আমি স্রেফ একটি প্রস্তুতির ম্যাচ হিসেবে দেখছি; এটি একটি সুন্দর পরিবেশে প্রস্তুতির ম্যাচ মাত্র।'

এসকে/টিকে

মন্তব্য করুন