© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর নর্দায় গ্যারেজ ও বরফের ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
রাজধানীর নর্দায় গ্যারেজ ও বরফের ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর নর্দায়  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)  ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।

আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। 

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন