© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৫ মিলিয়ন মানুষ মারা যেত যদি আমি হস্তক্ষেপ না করতাম: ট্রাম্প

শেয়ার করুন:
৩৫ মিলিয়ন মানুষ মারা যেত যদি আমি হস্তক্ষেপ না করতাম: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছেন। তিনি তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে এই দাবি করেন। আইন প্রণেতাদের বলেন, তার হস্তক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়ানো গেছে।

কংগ্রেসের সামনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। পাকিস্তান ও ভারত পারমাণবিক যুদ্ধে লিপ্ত হত। পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরীফ) বলেছেন, আমার সম্পৃক্ততা না থাকলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত।’

‘আমরা গর্বের সাথে দেশে এবং বিদেশে আমেরিকানদের জন্য নিরাপত্তা ফিরিয়ে আনছি। আমার প্রথম দশ মাসে, আমি আটটি যুদ্ধ শেষ করেছি... পাকিস্তান এবং ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হত।’ বলেন ট্রাম্প।

২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত হয়। এরপর থেকে, ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ করার জন্য তিনিই ভূমিকা রেখেছেন। তিনি ধারাবাহিকভাবে বলেছেন, তার প্রশাসন উভয় দেশকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত রাখার জন্য বাণিজ্য চুক্তি এবং শুল্ক ব্যবস্থা আরোপ করেছে, যদিও নয়াদিল্লি ট্রাম্পের এই দাবি সমর্থন করেনি।

গত বছরের ২২ এপ্রিল পহেলগাম হামলার পর সামরিক সংঘর্ষ শুরু হয় ভারত-পাকিস্তানের। যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদে হামলা চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। পরে তারাও পাল্টা হামলা চালালে সংঘাত শুরু হয়।

কয়েকদিন সংঘাত চলার পর ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। দাবি করেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করে এতে মধ্যস্থতা করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

টিজে/এসএন 

মন্তব্য করুন