© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, কীভাবে দেখছে বিসিবি?

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, কীভাবে দেখছে বিসিবি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। 

ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে- সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে- ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।



বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও খুব বেশি চিন্তিত নয় বিসিবি। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, 'এক একটা গ্রুপে ছয়টা করে দল। এর মধ্যে চারটা করে দল দ্বিতীয় রাউন্ডে যাবে। আমাদের ভালো সুযোগ রয়েছে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আমরা জিততে পারি। তাহলে আমাদের ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি তাহলেও ভালো। আমাদের জন্য ভালো হয়েছে আর কি।'

লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে শিপন বলেন, 'আমি বেশি দূর চিন্তা করতে চাচ্ছি না। আপাতত আমাদের সুপার এইট লক্ষ্য থাকা উচিত। আগেরটা আগে দেখতে চাই সেটা ঠিক হবে। সুপার এহট নিশ্চিত করতে চাই পরে দেখা যাবে ফাইনাল বা সেমি-ফাইনাল। মূলত বড় টুর্নামেন্টে ফাইনাল খেলতে আমাদের সময় লাগবে।'

‘বি’ গ্রুপের চেয়ে ‘এ’ গ্রুপই তুলানামূলক সহজ দাবি বিসিবির এই নির্বাচকের, 'আমার কাছে মনে হচ্ছে যে বি গ্রুপ থেকে আমাদের গ্রুপটা খারাপ না, আমরা যেখানে রয়েছি। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি, ওয়ানডে বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকাকে অল্পের জন্য হারাতে পারিনি। টি-টোয়েন্টিতে হারাতে পারব না এটা কেউ বলতে পারবে না কিন্তু, যে কোনো কিছু হতে পারে।'

আরআই/ এসএন

মন্তব্য করুন