© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

শেয়ার করুন:
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানান তিনি।

এর আগে, সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি। দুটি রিপোর্ট হলেও তা আলোর মুখ দেখেনি। পুরো প্রতিবেদন প্রকাশ হলে প্রকৃত সত্য জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীনরা এ ঘটনার সাথে জড়িত ছিল বলে দাবি করে শফিকুর রহমান বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত হলে জাতির দায়মোচন হবে। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চান বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

এমআই/এসএন

মন্তব্য করুন