© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবার পর মায়ের প্রয়াণ, নিজেকে কী ভাবে সামলাচ্ছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী?

শেয়ার করুন:
বাবার পর মায়ের প্রয়াণ, নিজেকে কী ভাবে সামলাচ্ছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
এক বছরের ব্যবধানে জীবনের মাটি যেন দু’বার সরে গেছে পায়ের তলা থেকে। ২০২৫ সালের মে মাসে বাবাকে হারিয়েছিলেন সম্পূর্ণা লাহিড়ী। সেই শোক সামলাতে না সামলাতেই ছ’মাসের মধ্যে চলে গেলেন মা-ও। পরপর এই দুই আঘাতে ভেঙে পড়লেও নিজেকে সময় দিতেই এখন সবকিছু থেকে খানিকটা দূরে সরে গেছেন অভিনেত্রী।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই তাঁর দিনযাপন বদলে যায়। মা-বাবার চিকিৎসা, সুস্থ করে তোলার লড়াই সবকিছু নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবন, কাজ সব যেন গৌণ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়জনদের আর ধরে রাখা যায়নি। সেই না-পারার বেদনাই এখন তাঁর নিত্যসঙ্গী।



সম্পূর্ণার কথায়, কেমন আছেন বা কীভাবে নিজেকে সামলাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। মায়ের চলে যাওয়াটা এখনও মন থেকে পুরোপুরি মানতে পারেননি। তাই আপাতত শহর থেকে দূরে, ভিড় থেকে দূরে থেকে নিজের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি। পাশে আছেন শুধু তাঁকে নিঃশর্ত ভালোবাসেন যাঁরা, তাঁদের সান্নিধ্যেই খুঁজছেন সামান্য স্বস্তি।

সম্প্রতি কেটে গেল তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে তিনি গিয়েছিলেন বৃন্দাবনে। প্রতি বছরই কি এমন করেন? উত্তরে জানালেন, নির্দিষ্ট কোনও নিয়ম নেই। এ বছর কেবল দর্শনের জন্যই যাওয়া, কোনও আচার বা বিশেষ আয়োজন নয়। এখন এত ভাবনার জায়গাতেই নেই তিনি। নিজের ভেতরের শূন্যতাকে বোঝার চেষ্টা করছেন, সময় দিচ্ছেন নিজেকে।

এই মুহূর্তে কাজ নিয়েও ভাবতে পারছেন না সম্পূর্ণা। পুরনো ছন্দে ফিরতে সময় লাগবে বলেই মনে করছেন। জীবনের সবচেয়ে বড় শোকের মুখোমুখি দাঁড়িয়ে তিনি যেন ধীরে ধীরে শিখছেন, কীভাবে ভাঙা মন নিয়েও বেঁচে থাকতে হয়।

পিআর/টিএ

মন্তব্য করুন