© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবের সঙ্গে এক ছবিতে পিয়ান!

শেয়ার করুন:
শাকিবের সঙ্গে এক ছবিতে পিয়ান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কলকাতার ছায়াছবির শুটিং সেটে এবারই প্রথম শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন পিয়ান সরকার। ‘প্রিন্স’-এর জোরকদমে শুটিং চলছে শহরে, যেখানে শ্রীলঙ্কার শুটিং শেষে পুরো টিম হাজির। ছবিতে জ্যোতির্ময়ী কুন্ডুর সঙ্গে শাকিবের উপস্থিতি সবাই জানলেও, পিয়ানের বড় চরিত্রের খবর অনেকের অজানা ছিল।

অনলাইনে জানিয়েছেন, ছবির জন্য কোনও অডিশনে যাননি তিনি। ধারাবাহিকের কাজে ব্যস্ত থাকার কারণে ডেট নিয়ে কিছুটা দ্বিধা ছিল। প্রথম মিটিংতেই তিনি হ্যাঁ বলেন। পিয়ানের কথায়, ‘ছবির চরিত্রে অনেক শেডস আছে। হাউ হাউ করে কেঁদেছি, বন্দুকও চালিয়েছি। এটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে।’



শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতাও পিয়ানকে আনন্দিত করেছে। ‘ভীষণ গোছানো মানুষ। কাজের প্রতি অত্যন্ত ফোকাসড। শট দেওয়ার আগে চুপচাপ থাকেন, শট শেষে গল্পগুজব করেন। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি’ বলেছেন অভিনেত্রী।

বাংলাদেশে ছবির মুক্তি এবং প্রোমোশনের জন্য পিয়ান যেতে পারেন। কলকাতায় স্পেশাল স্ক্রিনিং করার পরিকল্পনাও রয়েছে। তিনি জানিয়েছেন, ‘টলিউডের পরিচালকদের ছবিটা দেখাতে চাই। চরিত্র ঠিকঠাক পেলে আমিও পারি, সেটা প্রমাণ করতে চাই।’

কাজের সকল প্রস্তুতি ও পরামর্শ নিয়েছেন স্বামী ও পরিচালক রাজা চন্দর থেকে। অ্যাকশন দৃশ্যে বন্দুক ধরার নিয়ম, বডি ল্যাঙ্গুয়েজ সবই শিখেছেন তিনি। পিয়ানের কথায়, ‘রাজা কমার্শিয়াল ছবি পরিচালনা করেছেন, তাই অনেক সাহায্য পেয়েছি।’


পিআর/টিএ

মন্তব্য করুন