© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আমাদের মেডেল দেওয়া উচিত' কেন বললেন কাজল?

শেয়ার করুন:
'আমাদের মেডেল দেওয়া উচিত' কেন বললেন কাজল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
একসময় পর্দার জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে বাস্তবেও দম্পতি ভাবতেন অনেকে। তবে বাস্তবে কাজলের মন জিতে নিয়েছিলেন অজয় দেবগন।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবন পা দিল ২৭ বছরে।

আর এই বিশেষ দিনেই রোমান্টিক বার্তার বদলে নিজের স্বভাবসুলভ রসবোধ দিয়ে নজর কাড়লেন কাজল।

ইনস্টাগ্রামে অজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বুঝদারির এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনকেই একটা করে মেডেল এবং ট্রফি দেওয়া উচিত!’



অর্থাৎ ২৭ বছর ধরে একে অপরের সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বকে ‘সহ্য’ করে টিকে থাকার মজার কথাই ইঙ্গিতে বলেছেন অভিনেত্রী।

১৯৯৭ সালে ‘ইশক’ ছবির শুটিং করতে গিয়ে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। চঞ্চল কাজল ও শান্ত-গম্ভীর অজয়ের এই ‘অপোজিট অ্যাট্রাকশন’ আজও অটুট।

খুব সাদামাটা আয়োজনে ছাদের ওপর বিয়ের পর এখন তাদের পরিবারে দুই সন্তান নাইসা দেবগন ও যুগ দেবগন।

২৭ বছরের এই দাম্পত্য উদ্‌যাপনে সহকর্মী থেকে ভক্ত সবাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই ‘পাওয়ার কাপল’-কে। আর বরাবরের মতোই অজয় রইলেন গম্ভীর, কাজল মাতালেন সোশ্যাল মিডিয়া।

এমকে/টিএ

মন্তব্য করুন