© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভিরানা’ হিট করতেই গায়েব ‘পেত্নি’ জেসমিন!

শেয়ার করুন:
‘ভিরানা’ হিট করতেই গায়েব ‘পেত্নি’ জেসমিন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
১৯৮০-এর দশকের বলিউডে রাতারাতি ‘স্টার’ হয়ে ওঠা নায়িকা জেসমিনের গল্প আজও রহস্যে মোড়া। মাত্র ১৩ বছর বয়সে রূপোলি পর্দায় পা রাখেন তিনি ‘সরকারি মেহমান’ ছবিতে। প্রথম দুটি ছবিতে বিশেষ সাফল্য না পাওয়া সত্ত্বেও, তৃতীয় ছবি ‘ভিরানা’য় তিনি সকলের মন জয় করেন। র‍্যামসে ব্রাদার্সের নির্মিত এই ভৌতিক ছবিটি মাত্র ৬০ লক্ষ টাকায় তৈরি হলেও ১.৫ কোটি টাকা আয় করেছিল। জেসমিনের কৌশল ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, এবং ছবির ‘‘পেত্নি’ চরিত্রে তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন।

কিন্তু সেই খ্যাতির পর জেসমিন আচমকা বিনোদন দুনিয়া থেকে নিখোঁজ হয়ে যান। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়; দাবি করা হয়, দাউদ নায়িকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। তবে জেসমিন এই হুমকি উপেক্ষা করেন এবং তার সঙ্গেও পা দেননি।



নানান তথ্য রয়েছে তার নিখোঁজ হওয়ার পেছনে। কিছু সূত্র বলছে, আন্ডারওয়ার্ল্ডের ভয়ে তিনি দেশ ছাড়েন এবং আমেরিকায় একজন সফল উদ্যোগপতি হিসেবে জীবন কাটাচ্ছেন। অন্য সূত্রের দাবি, তাঁর পুরো নাম জেসমিন ভাটিয়া, যিনি প্রবাসী রাহুল তুগনায়েতের সঙ্গে বিয়ে করে বিদেশে স্থায়ী হয়েছেন। আবার কিছু সূত্র জানায়, মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। ফলে ‘ভিরানা’র সিক্যুয়েলেও অংশ নিতে পারেননি।

তবুও, আজও জেসমিন কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। প্রযুক্তির এই যুগেও তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন, এবং তার নিখোঁজ হওয়ার পেছনে সত্যিই আন্ডারওয়ার্ল্ডের হাত আছে কিনা সেটি আজও অজানা রহস্য।

পিআর/টিএ



মন্তব্য করুন