© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আজ আছি, কাল নেই’, কেন এমন পোস্ট অভিনেত্রী তন্বীর?

শেয়ার করুন:
‘আজ আছি, কাল নেই’, কেন এমন পোস্ট অভিনেত্রী তন্বীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
তন্বী লাহা রায়ের সমর্থকরা এবার কিছুটা চিন্তিত। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাঁর অভিনীত ‘মীরা’ চরিত্রটি হঠাৎ করেই বাদ পড়েছে। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও দর্শকের মনে বিশেষ জায়গা করে নেওয়া এই চরিত্রের প্রস্থান নিয়ে অভিনেত্রী নিজেই কিছু অনুভূতি প্রকাশ করেছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তন্বী একটি ছবি শেয়ার করেছেন, যেখানে গঙ্গার ওপর ভাসমান নৌকায় বসে রয়েছেন। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, “রাগ, ঘৃণা, হিংসা, অহংকার বাড়িয়ে কী লাভ? সব শেষে শুধু ছাই। আজ আছি, কাল নেই ভেবে শুধুই ভালোবাসা ছড়ানো যাক। হর হর মহাদেব।”



এর আগে তিনি একটি রহস্যময় পোস্টে জানিয়েছিলেন, “শেষ বার মীরা হয়ে লিখছি। ভাবিনি মীরার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। এখনও তো অনেক না বলা কথা ছিল, অনেক স্বপ্নপূরণ হওয়া বাকি ছিল। ভালো হওয়া বাকি ছিল। তার চোখে ছিল হাজারটা না বলা কথা, সেগুলো না বলাই থেকে যাবে ভাবিনি। তোমরা শুধু মীরাকে দেখোনি, তোমরা আপন করে নিয়েছিলে। বিদায় বলা খুব কঠিন, বিশেষ করে গল্পটা যখন শেষ হয় না। কেন মীরাকে বিরতি দিল এ ভাবে আমিও জানি না। যাক গে, আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। এখানেই মীরার জার্নি শেষ।”

অর্থাৎ, চরিত্রের আচমকা প্রস্থান ও অসম্পূর্ণ গল্প নিয়ে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তন্বী নিজের ভাবনাও ব্যক্ত করেছেন। তাঁর পোস্ট থেকে বোঝা যায়, ব্যক্তিগতভাবে কিছু ব্যথা থাকলেও তিনি ইতিবাচক মনোভাব বজায় রাখছেন এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই তার প্রাধান্য।

পিআর/টিএ


মন্তব্য করুন