© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌমিতৃমা-কে যেন ভীষণ মিস করলেন সায়ক চক্রবর্তী!

শেয়ার করুন:
সৌমিতৃমা-কে যেন ভীষণ মিস করলেন সায়ক চক্রবর্তী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
একসময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব এখন স্মৃতির জায়গা দখল করছে। সায়ক চক্রবর্তী ও সৌমিতৃষা কুন্ডুর সম্পর্কের দিনগুলোতে ছিল একে অপরের সঙ্গে ছোট ছোট মুহূর্ত ভাগ করার আনন্দ একসঙ্গে ভ্লগ বানানো, বাড়িতে যাওয়া, প্রথম পোস্টার দেখা বা সাইকেল শেখানো সবই সেই বন্ধুত্বের অংশ।

কিন্তু হঠাৎ করেই সেই বন্ধুত্বে ফাটল ধরে। সোশ্যাল মিডিয়াতেও সৌমিতৃষা সায়ককে আনফলো করেন। সম্প্রতি, বিফ-কাণ্ডে সায়কের নাম জড়ানোর পরও সরাসরি প্রতিক্রিয়া দেননি তিনি। তবু জন্মদিনে সায়ক একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন, যা কিছুক্ষণ পরেই মুছে দেন। পোস্টে তিনি লিখেছেন, “মানুষ বদলায়, সম্পর্কের সমীকরণ বদলায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়… একসাথে সাইকেল শেখানো, ছাদে প্রথম পোস্টার দেখা, ইনস্টাগ্রাম ফেসবুক ভেরিফাই করা, উইকিপিডিয়া পেজ তৈরি করা, যখনই ওর মন খারাপ হত ডেকে পাঠানো, আর আমার সব ছেড়ে ছুটে যাওয়া… কি করে যে ভুলি… শুভ জন্মদিন বন্ধু! অনেক নাম করো, অনেক কাজ করো আর তোর হওয়ার স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হোক।”



পোস্টটি থেকে বোঝা যায়, সায়ক এখনও সৌমিতৃষাকে মিস করছেন। এই আবেগের পেছনে রয়েছে বিফ-কাণ্ডের পর তার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় মটন স্টেক অর্ডারের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর নতুন পোস্ট থেকে বিরত থাকা মিলিয়ে বিষয়টি নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি এবং মুছে যাওয়া পোস্ট এই তিনটি মুহূর্তই এখন সায়ক-সৌমিতৃষা জুটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার বিষয়।

পিআর/টিএ

মন্তব্য করুন