© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিশো-চঞ্চলের নতুন সিনেমায় চমকে দিতে পারেন জাহিদ হাসান!

শেয়ার করুন:
নিশো-চঞ্চলের নতুন সিনেমায় চমকে দিতে পারেন জাহিদ হাসান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আবার আলোচনায় আসছেন নতুন সিনেমা নিয়ে। গত বছর তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বিশেষ করে তার ‘জাহাঙ্গীর’ চরিত্রটি দর্শকদের মধ্যে দারুণ সমাদৃত হয় এবং ব্যবসায়িকভাবে সিনেমাটিও সাফল্য অর্জন করে।

এবার আসন্ন ঈদের সিনেমা ‘দম’-এ অতিথি চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। যদিও জাহিদ নিজে বা সিনেমা সংশ্লিষ্টরা বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, একাধিক সূত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।



‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়, যা সারভাইভাল ঘরানার গল্পে সাজানো হয়েছে। সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তান-এ, বাকি অংশের কাজ হয়েছে বাংলাদেশে। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর প্রমুখ।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র। তার প্রথম সিনেমা ‘চোরাবালি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল, এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’। ‘দম’ সিনেমার মাধ্যমে ১০ বছরের পর নতুন কাজের হাতেখড়ি হতে যাচ্ছে রেদওয়ান রনির।

এমকে/টিএ

মন্তব্য করুন